ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নিম্নচাপটি লঘুচাপে পরিণত হয়েছে, ৭ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বৃষ্টিপাত ঘটিয়ে দুর্বল হয়ে শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় স্থলভাগে পৌঁছে শেরপুর ও সংলগ্ন মেঘালয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতি ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার (২৭ মে) বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি ধাপে ধাপে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয় এবং অবশেষে শুক্রবার সন্ধ্যায় সুস্পষ্ট লঘুচাপে রূপ নেয়। এটি ধীরে ধীরে উত্তর বা উত্তরপূর্ব দিকে সরে গিয়ে বৃষ্টি ঝরিয়ে আরও দুর্বল হয়ে যেতে পারে।


লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। এতে ঝড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।


ads
ads
ads

Our Facebook Page

↑